দিরাইয়ে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার কিশোরী মেয়েটি যন্ত্রনায় হাসপাতালের জরুরী বিভাগের বেডে শুয়ে কাতরাচ্ছে। কর্তব্যরত চিকিৎসক বলছেন তার ব্রিডিং বন্ধ হচ্ছে না।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে সরেজমিন দিরাই হাসপাতালে গেলে এমন চিত্র দেখা যায়। এদিন সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া ও সরঙ্গল গ্রামের মধ্যবর্তী হাওরে ঘটনাটি ঘটে।

পরিবার সুত্রে জানা যায়, বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষিতা কিশোরী বাড়ির পাশের হাওরে গেলে জারলিয়া গ্রামের এরশাদ আলির ছেলে কালা মিয়া (৪২) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি বাড়িতে এসে কান্নাকাটি করে তার মাকে দর্শক কালামিয়ার নাম বলে।পরে তাকে রক্তমাখা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ডা. নাজিয়া মানানুল ইসলাম গুরুতর আহত দেখে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ঘটনার পর থেকে ধর্ষক কালা মিয়া বাড়ি থেকে পলাতক রয়েছেন।

এ এব্যপারে দিরাই থানা সুত্র জানায়, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে অপরাধীকে পাওয়া যায়নি। দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ঘটনার সাথে জড়িত অপরাধীকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *