সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে পুড়ে একই পরিবারে ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন শিশু। ঘটনার সময় বসতঘরের দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল বলে জানা গেছে।

 

 

সোমবার দিনগত রাত ১২টার দিকে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল এলাকার সরকারি আশ্রয়ণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ধর্মপাশা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সীমের খালে গিয়ে ছয়জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য এসব মরদেহ জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো রাতে আশপাশের বাড়িঘরসহ ওই পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। রাত ১২টায় ধোঁয়া ও আগুন দেখে আশপাশের লোকজন গিয়ে ভেতর থেকে দরজা জানালা বন্ধ দেখতে পান। চোখের পলকেই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় ঘরটি। এসময় ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই পরিবারের চার শিশুসহ ছয় জন। নিহতরা হলেন- এমারুল (৪৮), তার স্ত্রী পলি বেগম (৪২), চার শিশুসন্তান পলাশ (৯), ফরহাদ (৭), ফাতেমা (৫) ও ওমর ফারুক (৩)।

 

 

মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক ঘটনাস্থলে যান। মরদেহ দাফনে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে জানিয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন প্রতিবেদককে বলেন, আশেপাশের কোনও ঘরে আগুন লাগেনি। এমারুল মিয়ার ঘরে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে পুলিশ কাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *