ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুড়াউড়া নামকস্থানে বৈদ্যুতিক খুঁটির একটি লড়িকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আহমদ আলী সুমন নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহমদ আলী সুমন (২১) বাহুবল উপজেলার চলিতাতলা গ্রামের ছুরাব উল্লার ছেলে।

আহতরা হলেন-মোটরসাইকেল চালক বাহুবল উপজেলার হামিদনগর গ্রামের আরজু মিয়ার ছেলে কামরান আহমেদ (২১) ও একই গ্রামের আব্দুল কালামের ছেলে সুমন আহমেদ (২০)।

পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়-বাহুবল থেকে একটি মোটরসাইকেল যোগে সিলেট যাচ্ছিলেন তিন বন্ধু কামরান আহমেদ, সুমন আহমেদ ও আহমদ আলী সুমন। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছামাত্র সামনে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি বুঝাই একটি লড়িকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি মহাসড়কে দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আহমদ আলী সুমন (২১) ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় কামরান আহমেদ (২১) ও সুমন আহমেদ (২০) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *