আল্লাহু আকবর- আল্লাহু আকবর এই সমুধুর ধ্বনি এখন নিউ ইয়র্কের বাতাসে ভাসবে । শনিবার (২৪ আগস্ট) নিউইয়র্কের মেয়র অফিসের কমিউনিটি এ্যাফেয়ার্স কর্তৃপক্ষ প্রকাশ্যে আজান দেয়ার অনুমোদন দেয় । এতোদিন মসজিদের চারদেয়ালের ভিতরে ছিলো আজানের সীমানা। মুসলিম কমিউনিটির আবেদনের প্রেক্ষিতে নিউইয়র্ক রাজ্য কর্তৃপক্ষের এই অনুমতি এখানকার ইসলাম ধর্মের অনুসারীদের জন্য একটা বড় বিজয় ।
নিউ ইয়র্কে প্রকাশ্যে আজানের অনুমতি দেওয়ার পর প্রথম আসরের আজান হয়। “আল্লাহু আকবর- আল্লাহু আকবর” । তবে নিউইয়র্ক রাজ্যের সাউন্ড ল অনুযায়ী সকাল ৯টার পূর্বে এবং সূর্যাস্তের পর অনুমতি ব্যতিত কোথায়ও উচ্চ আওয়াজ/ মাইক ব্যবহার করা যাবে না । সেই কারণে ফজর এবং এশা ব্যতিত এখন থেকে যোহর, আসর এবং মাগরিব এই তিন ওয়াক্ত নামাজের আজানের জন্য আর অনুমতি লাগবে না ।

এদিকে প্রকাশ্যে আজানের অনুমতি নিয়ে মুসলিম কমিউনিটির মধ্যে উৎসবের জোয়ার বইছে। তারা বলছেন- ইসলাম ধর্মের অন্যতম ফরজ হলো নামাজ। সেই নামাজের আহ্বানে যে সুমধুর আজান দেয়া হয় তা এখন প্রকাশ্যে দেয়া যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *