সিলেটের ফেঞ্চুগঞ্জে বাঘের আক্রমণে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার ভোর উপজেলার ঘিলাছড়ার ধারন গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার ভোর রাতে ঘিলাছড়ার ধারন গাজীপুর গ্রামে বাঘ হানা দেয়। এ সময় ওই এলাকার লেজু মিয়া ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠেন। পরে ওজু করতে ঘরের বাহিরে গেলে একটি বাঘ তাকে আক্রমণ করে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে। তখন লেজু মিয়া চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলেও বাঘটি ভয় না পেয়ে আক্রমণ চালাতে থাকে। এমনভাবে কামড়ে ধরেছিলো বাঘের মুখে শাবল ঢুকিয়েও লেজু মিয়াকে উদ্ধার করা যায়নি। এক পর্যায়ে লোকজন বাধ্য হয়ে বাঘটিকে পিঠিয়ে হত্যা করে লেজু মিয়াকে উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেন ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইস চৌধুরী। তিনি জানান, চিতা বাঘটি না মেরে লেজু মিয়া উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে মারতে হয়েছে। মৃত চিতা বাঘটির ওজন ৩২ কেজি।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *