শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনা করার জন্য বঙ্গভবনে ঢুকেছেন বিএনপিসহ বিভিন্ন দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সোমবার সন্ধ্যায় তারা একসাথে বঙ্গভবনে প্রবেশ করেছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

অন্যদের মধ্যে বৈঠকে অংশ নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।
এর বাইরে আরও বেশ কয়েক বঙ্গভবনে ঢুকেছেন বলে জানা যাচ্ছে।
এর আগে, দুপুরে তারা সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে বৈঠক করেন।

বৈঠক শেষে সেনাপ্রধান এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি। আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সুতরাং একটা আলোচনা করেছি।’
সোমবার রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও তিনি জানান সেনা প্রধান। সূত্র : বিবিসি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *