নিজস্ব প্রতিবেদক :মৌলভীবাজার জেলার
বড়লেখা উপজেলার ডিমাই বতাউরার হতদরিদ্র আব্দুল আজিজ এর পরিবার পেল নিজেদের কাঙ্ক্ষিত বসতঘর।বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে ও প্রবাসী দাতা সদস্যদের আর্থিক সহযোগিতায় নির্মিত হয় এই ঘরটি।
২৩ জানুয়ারি রোজ মঙ্গলবার দুপুর ১২ঃ০০ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে পরিবারটির হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়।

তরুণ সমাজসেবক ফরাস উদ্দিন এর সভাপতিত্বে ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র প্রজেক্ট কো-অর্ডিনেটর শামীম আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র উপদেষ্টা সাইফ উদ্দিন সুনাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,তরুণ সামাজকর্মী শিপার আহমদ বাদল,মুজিবুর রহমান,মাসুক উদ্দিন প্রমুখ।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *