বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সময়ের ধারাবাহিকতায় আমাদের সামনে উপস্থিত হয়েছে আরও একটি বাংলা নববর্ষ, যা এবারে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে এসেছে।
তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই-বোনকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশের জনগণের প্রত্যাশা পূরণে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্য অর্জনে সম্মিলিত উদ্যোগই হতে পারে সবচেয়ে বড় শক্তি।
বিবৃতির শেষে তিনি দেশ ও জাতির সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।
