হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রধান ফটক ও অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক মহিলা নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

নিহত মহিলা বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের মজলিসপুর গ্রামের উত্তর পাড়ের সোলেমান মিয়ার স্ত্রী।

এতে মোটরসাইকেলের মধ্যে তারা স্বামী স্ত্রী ছিলেন। এসময ধান বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে মহিলা ছিটকে পড়ে। এসময় ট্রাকটি মহিলার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এই মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার খবর পাওয়া যায়।

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)কবির হুসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাটিয়েছি। ট্রাকটি আটক হয়েছে। চালক হেলপার দূর্ঘটনার পর পরই পালিয়ে গেছে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *