বিশ্বনাথ পৌরশহরের আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী ও জামায়াত নেতা আমজদ আলীর উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে প্রধান আসামী করে ১০৮ জনের নাম উল্লেখ করে আজ বুধবার (২১ আগস্ট) বিশ্বনাথ থানায় মামলা করেন আমজদ আলী। মামলা নং ১২।

মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সাবেক ভাইস-চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ। এছাড়া বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন বলে জানাগেছে।

মামলা দায়েরের বিষয়টি সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৪ঠা আগস্ট বিশ্বনাথ পৌর শহরের আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী ও জামায়াত নেতা আমজদ আলী নিজ বাড়ী থেকে ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে পৌরশহরের বাসিয়া সেতুর উপরে মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকমীরা আমজদ আলীর উপর অতর্কিত হামলা করে ও মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *