সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাংকারে পাথর তুলতে গিয়ে লিটন মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বাঘারপাড় গ্রামের নবী হোসেনের পুত্র। সোমবার সকাল ৯টায় ভোলাগঞ্জ রেলওয়ে বাঙ্কারের এ ঘটনা ঘটে।

জানা যায়, গেলো ৫ আগস্টের পর থেকেই ভোলাগঞ্জ রোপওয়ে বাংকারে প্রতিনিয়ত অবৈধভাবে পাথর উত্তোলন চলছে। অবৈধ পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের ভুমিকা খুবই প্রশ্নবিদ্ধ। প্রতিদিনের ন্যায় লিটন মিয়া তার দলের সাথে ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার এলাকায় পাথর তুলতে যায়। বাংকারের স্থাপনার নিচ থেকে পাথর উত্তোলন করার সময় উপর থেকে দেয়াল ধসে তার উপর পড়ে যায়। এসময় সে গুরুতর আহত হয়। পরে তার সাথে থাকা অন্যরা উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করি। লাশের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *