সিলেটের গোলাপগঞ্জে শিবির নেতা তাওহিদ হোসেন নামের (২৬) এক ছাত্রকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ২ ঘটিকার সময় তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন তার বাবা আতাউর রহমান থানায় যোগাযোগ করলে পুলিশ তার গ্রেফতারের কথা অস্বীকার করে। পরবর্তিতে বিষয়টি জানাজানি হলে কিছু সংবাদ মাধ্যম খবর প্রচার করলেও অজানা কারনে র্যাব তুলেনিয়ে যাওয়ার কথা প্রকাশ করেনি। ফোনে আতাউর রহমানের সাথে কথা বলে এই রিপোর্টটি প্রস্তুত করার আগে পর্যন্ত তাওহিদের কোন খাবর পাওয়া যায় নাই। স্থানিয় শিবির নেতাদের সাথে কথা বলে কোন তথ্য পাওয়া যায় নাই। তারা তাওহিদের সন্ধান পেতে কাজ করে যাচ্ছেন বলে জানান। গত কয়েকদিন আগে তাওহিদ প্রধানমন্ত্রী শেখ হাছিনাকে নিয়ে মন্তব্য করে একটি ফেইসবোক পোষ্ট দিয়েছিলেন। পরবর্তীতে তিনি এটি ডিলিট করে দিয়েছিলেন।
