হবিগঞ্জের মাধবপুরের ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে।গতকাল দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির।

নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী। তাদের বাড়ি বরিশালে। তারা হযরত শাহজালালের মাজারে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে সিলেট থেকে প্রাইভেট কারটি ঢাকার সাভার যাচ্ছিল। ০২ মে রাত দেড়টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট কারটি সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ পাঁচজন মারা যান।

নিহতরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা থানার মো. জামাল (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৫), ছেলে মো. অনন্ত (১১), ছোট ভাই মো. এনামুল (৩৫) ও গাড়ী চালক বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার হারুণ বেপারী (৩৫)।

খবর পেয়ে স্থানীয় জনগণ, মাধবপুর ফায়ার সার্ভিস ডিফেন্স এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও মাধবপুর থানা পুলিশের দল উদ্ধার তৎপরতা চালায়। মরদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *