হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১ জানুয়ারি) ভোর ৬টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর তেমুনিয়া মোড়ের গ্লোবাল সিএনজি পাম্পের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হামিদ মিয়া (৩২) ও রনি মিয়া (২৫) । হামিদ মিয়া মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে এবং রনি মিয়া একই গ্রামের আঃ হাই মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, ‘একটি অজ্ঞাত ট্রাক জগদীশপুর গ্লোবাল সিএনজি পাম্পের কাছে মাধবপুরগামী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে আরোহীরা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় রিপন মিয়া ও মঈন উদ্দিন নামের দুইজন গুরুতর আহত হন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *