হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকেল ৫ টার দিকে আখাউড়া সিলেট রেলওয়ে সেকশনের তেলিয়াপাড়া রেলস্টেশনের নিকট ঢাকা থেকে সিলেটগামী জয়েন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এটিএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা রওয়ানা হয়েছি। ঘটনাস্থলে গিয়ে দেখে বিস্তারিত বলতে পারবো ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *