হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে এক কুখ্যাত ডাকাত ও মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ নভেম্বর) ভোররাতে মাধবপুর থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নে বাখরনগর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের হাজী এখলাসুর রহমান এর বিয়ে বাড়িতে ডাকাতির প্রস্তুতি কালে স্থানীয় জনতার সহায়তায় আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য মোস্তফা বাবু (৩৭) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেন।

সে হবিগঞ্জের লাখাই উপজেলার সজনগ্রাম এর মো: শহিদুল্লা’র পুত্র। পৃথক অভিযানে মাধবপুর থানার পুলিশের অপর একটি দল শনিবার সকালে বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর এলাকায় গ্যাস ফিল্ড রোডে অভিযান চালিয়ে জনতার সহায়তায় সিলেটের বাগবাড়ি থেকে চুরি করে আনা একটি মোটরসাইকেল ও পরিবহনের কাজে ব্যাবহৃত একটি পিক আপ ভ্যানসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেন।

আসামিরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের অজিত দাস এর পুত্র সাগর দাস (৩১), হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের লাল মিয়ার পুত্র পাভেল মিয়া (২৫) ও ময়ানা মিয়ার পুত্র জুনায়েল মিয়া (২২)।মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ডাকাতের বিরুদ্ধে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় নয়টি ডাকাতি মামলা রয়েছে। ধৃত ডাকাত ও চোরদের বিরুদ্ধে মামলা রুজু রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *