উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জান্নাতুন নাইম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১২ আগস্ট) বিকালে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে সাহাব উদ্দিন (২৫) ও তার ছোট ভাই মনির উদ্দিন (২২) মাঠে কাজ করার সময় বজ্রপাতে গুরুত্বর আহত হন। আহত অবস্থায় স্বজনরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে একই সময়ে বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে শফিক মিয়া (৫৫) ও জলিল মিয়ার ছেলে খলিল মিয়া(২৫) বজ্রপাতে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শফিক মিয়াকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে আপন দু’ভাইয়ের মৃত্যুতে খড়কি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *