হবিগঞ্জের মাধবপুরে সাপের কামড়ে মরিয়ম আক্তার রুবি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সে উপজেলার বহরা ইউনিয়নের আশ্রবপুর গ্রামের রুবেল মিয়া’র কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঘরের দরজার আড়াল থেকে খেলনা আনতে গেলে মরিয়ম আক্তার রুবিকে সাপে কামড় দেয়। সে তার বাবাকে বিষয়টি জানালে বাবা তার পা বেধে দেয়। কিছুক্ষণ পর সে অসুস্থ বোধ করলে পায়ের বাঁধন খোলে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর সে বেশি অসুস্থ হয়ে পরলে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুন সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে সময়ক্ষেপণ করে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *