হবিগঞ্জের মাধবপুরে পৌরসভার নিয়োগ পরিক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় হোসাইন মোহাম্মদ রুবেল (২৫) নামে এক ব্যাক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

তিনি হবিগঞ্জের মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এলাকার মো: জহির মিয়’র পুত্র।

শনিবার (২৫ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে পৌরসভার এই নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত নিয়োগ পরিক্ষায় ৬টি পদে ৫১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে হোসাইন মোহাম্মদ রুবেল অসাধু উপায় অবলম্বন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *