মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিবন্ধী শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে নিহত শিশুর পিতা-মাতাকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

বুধবার (২২ মে) রাতে হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চাতুল গ্রামে অভিযান চালিয়ে শিশুর পিতা রাশেদ মিয়া ও মা শাপলা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের দুই বছরের শিশু ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে কোনোভাবে চলাফেরা করতে পারতো না। তার বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগম তাকে দেখাশোনা করতে গিয়ে এক সময় অধৈর্য হয়ে পড়ে।

গত ১৭ মে শুক্রবার বিকেলে শিশু ফারিয়ার মুখে বিষ ঢেলে দেয়া হয়। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়। ঘটনার পর শিশুর বাবা-মা বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্তত) মো. আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় মামলা দায়েরের পর শিশুটির পলাতক পিতা-মাতাকে গ্রেপ্তারে পুলিশ মাঠে নামে। এ পর্যায়ে গোপন সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রতিবন্ধী শিশুকে বিষ খাইয়ে হত্যার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *