মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মধু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কু*পিয়ে হ*ত্যা করা হয়েছে। সোমবার রাত ১০টায় এ ঘটনাটি ঘটে। নিহত মধু মিয়া আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের দুরুদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কামারছড়া চা বাগান অফিসের সামনে মধু মিয়ার সঙ্গে একই এলাকার দিলিপ কৈরীর সাথে কথা কাটাকাটি হয়। পূর্ব বিরোধের ফলস্বরূপ কথাকাটাকাটির এক পর্যায়ে কয়েকজন মিলে মধু মিয়াকে ধা*রালো অ*স্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃ*ত্যু হয়।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোমবার দিবাগত রাত ১টার দিকে নিহতের ক্ষত*বিক্ষত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। নিহতের বাবা দুরুদ মিয়া বাদি হয়ে কমলগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এই ঘটনায় মামলা করা হয়েছে এবং ৬ জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে মধু মিয়াকে হ*ত্যা করা হয়েছে।” নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *