সিলেট নগরীর জিন্দাবাজারের রাজা ম্যানশন থেকে দুই ব্যক্তি আটক এবং একটি কম্পিউটার জব্দ করেছে পুলিশ, তারা সরকারবিরোধী লিফলেট তৈরির কাজ করছিল।

পুলিশ জানায়, লন্ডনে পলাতক বরখাস্তকৃত মেয়র আনোয়ারুজ্জামানের লিফলেট তৈরির সময় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন রাজা ম্যানশনের দ্বিতীয় তলায় অবস্থিত ইজি কম্পিউটার ও সুমাইয়া কার্ড সেন্টারের মালিক সালমান আহমদ (৩৫) এবং তার কর্মচারী। তাদের আটক করে কোতয়ালি থানা নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে কোতয়ালি পুলিশ স্টেশনের এসআই জুনেল জানান, তিনি অভিযোগ সম্পর্কে জানেন না, তবে কম্পিউটারটি জব্দ করা হয়েছে এবং বিস্তারিত তথ্য ওসি স্যার জানাবেন।

এদিকে, কোতয়ালি থানার ওসি জিয়া জানিয়েছেন, তিনি বাইরে থাকায় ফিরে এসে বিস্তারিত জানাবেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট সিটির বরখাস্তকৃত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর লিফলেট তৈরির কাজ চলছিল ইজি কম্পিউটারে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *