হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাও যুবলীগ নেতা ইউসুফ আলী হত্যা মামলায় ৪ আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের রবিবার দুপুরে কারাগারে সোপর্দ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-কামারগাঁও গ্রামের হাজী সুন্দর আলীর ছেলে মোঃ কদ্দুস মিয়া (৫২) হুছন আলীর ছেলে মোঃ জালাল মিয়া (২৮) কদ্দুস মিয়ার ছেলে মোঃ আলম মিয়া (২৪) ও মৃত হাজী আব্দুল মান্নান মিয়ার ছেলে সিরাজ মিয়া (৪৩)। এ

এ তথ্য নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মশিউর রহমান জানান, শনিবার গভীর রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সমীরণ চন্দ্র দাস সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার বংশাল থানাধীন বায়তুস সমির আবাসিক হোটেল ও ওয়ারী থানাধীন কাপ্তান বাজার খন্দকার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন ।

উল্লেখ্য যে, গত ৩০ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে ইউসুফ আলী ও ফারুক মিয়ার লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ইউসুফ আলী(৩৫) ও উস্তার মিয়া(৩৭) নিহত হন। এ ঘটনায় দুই পক্ষে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইউসুফ আলী পক্ষের গত ৩ অক্টোবর নিহতর ভাই সুজন আহমেদ বাদী হয়ে বাহুবল মডেল থানায় ৩৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা (১০-১৫) জনকে আসামী করে মামলা দায়ের করেন।এমামলায় গগ ৩০ সেপ্টেম্বর ৪ জনসহ মোট ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *