মৌলভীবাজারের রাজনগরে উপজেলার মশরিয়া মাদরাসা পাশে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে একজন যুবক ।

সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে কুলাউড়া-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে রাফি আহমদ (১৯) ও একই ইউনিয়নের হলদিগুল গ্রামের লেবু মিয়ার ছেলে সাকিন আহমদ (১৯)। এঘটনায় গুরুতর আহত একই উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও গ্রামের তাদের সাথে থাকা বন্ধু রাজু ধর (১৮) । রাজু ধরকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে রাজনগরের মুন্সিবাজার থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিলেন তারা ৩ বন্ধু । পথে কুলাউড়া-সিলেট আঞ্চলিক মহাসড়কের মশরিয়া মাদরাসা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা মুন্সিবাজারগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ৩ জনকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফি ও সাকিনকে মৃত ঘোষণা করেন। আহত হয়েছেন তাদের সাথে থাকা রাজু ধর। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে রাজনগর থানার পুলিশ। তবে পিকআপ চালক পালিয়ে গেছে বলে জানা যায় ।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন জেনে পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইন অনুগত ব্যবস্থা নেবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *