নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমদ (৩৪) হত্যা মামলার সাক্ষীদের জেরার পরবর্তী তারিখ ৯ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। বুধবার এক কনস্টেবলের সাক্ষ্য গ্রহণ শেষে নতুন এই তারিখ দেন আদালত। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। বাদী পক্ষের আইনজীবী জানান আসামী পক্ষের আইনজীবীদের দাবির প্রেক্ষিতে আসামীদের উপস্থিতিতে একজনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী তারিখ আগামী ৯ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।

 

এদিকে মামলার কার্যক্রম বিলম্বিত করা হচ্ছে বলে গণমাধ্যমে অভিযোগ করেছে নিহতের পরিবার। নিহত রায়হানের মা সালমা বেগম বলেন আমরা আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশী। আশাকরছি আমার তা পাবো। কিন্তু মামলার কার্যক্রম বিলম্বিত করা হচ্ছে। নতুন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এখনও শুরু হয়নি। পুরাতনদের নতুন করে আবার সাক্ষ্য নেওয়া হচ্ছে।

২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে এসএমপির বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। ১১ অক্টোবর রায়হানের মৃত্যু হয়। এ ঘটনায় হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রী মামলা করেন। আগেরবার সাক্ষ্য নেওয়ার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন না তাই আসামী পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে নতুন করে তাদের উপস্থিতিতে আবার নতুন করে সাক্ষগ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *