র‍্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞায় র‌্যাবে যেসব সংস্কারের কথা বলা হয়েছে, তার দায়িত্ব সরকারের। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে সব অভিযোগের জবাব দেওয়া হয়েছে। সংস্থার কেউ আইনবিরোধী কাজ করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেটে র‍্যাব-৯ সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে র‍্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন এসব কথা বলেন।

র‌্যাব তার নীতিতে অবিচল উল্লেখ করে মহাপরিচালক বলেন, ‘সংস্থায় কেউ যদি অপরাধ করে সংস্থার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞায় নাম থাকা ৭৬ জনের তালিকা অনুসারে তদন্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে।’

র‍্যাবের মহাপরিচালক আরও বলেন, ‘সন্ত্রাস, মাদক ও জঙ্গি দমনে র‍্যাব সক্রিয় ভূমিকা রাখছে। আইনশৃঙ্খলা রক্ষায় সততার সঙ্গে কাজ করছে র‌্যাব। সেই সঙ্গে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে সংস্থাটি।’

বান্দরবনের গহীন পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযান এখনও চলমান জানিয়ে এম খুরশিদ হোসেন বলেন, ‘গহীন অরণ্যে কেন, জঙ্গি ও সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, সেখানেই অভিযান চলবে। জঙ্গি-সন্ত্রাসীদের জন্য র‌্যাব হবে আতংকের নাম।’

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *