ফেনীতে শব্দ দূষণ করার অপরাধে চারজন চালককে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার করার চয়ন বড়ুয়া এ জরিমানা করেন।

সূত্র জানায়, জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট সহকারী পরিচালক, গোলাম বাশির আহমেদ, পরিদর্শক শাওন শওকত জেলা প্রশাসনের সহকারী কমিশনার চয়ন বড়ুয়ার নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল হাইওয়ে অংশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এসময় হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণ করায় ইউনিক, হানিফ, সুগন্ধা ও স্টারলাইন পরিবহনকে দুই হাজার করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।
 পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত জানান, জেলা প্রশাসনের সহযোগিতা এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *