মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে কেন্দ্রীয় শহীদমিনারে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা) পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নেতবন্দ। এসময় উপস্থিত ছিলেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণ হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি, দপ্তর সম্পাদক ফাইজা রাফা ও সদস্য শ্রাবণী তালুদার।

উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ বলেন, একুশ মানে মাথা নথ না করা। একুশ আমাদের অহংকার। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বর্ণমালা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছেন তাদেরকে আমরা শ্রদ্ধায় স্মরণ করছি। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *