স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৯ মে) সন্ধ্যা ৭টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়। এরপূর্বে শহীদ মিনারের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা আগামীকাল রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ এবং পরের দিন প্রতীকী’ ক্লাস কর্মসূচি ঘোষণা করেন।

সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ম’দনমোহন কলেজের শিক্ষার্থী সাকিব রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শাবিপ্রবির শিক্ষার্থী রাজু শেখ,লিডিং ইউনিভা’র্সিটির শিক্ষার্থী বিশাল দেব, এমসি কলেজের শিক্ষার্থী সুরাইয়া পারভিন আখি, লিডিং ইউনিভা’র্সিটির নাহিদ হাসান প্রান্তিক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘করো’না ভাই’রাসের কারণে গত প্রায় দেড় বছর ধরে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বারবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তারিখ ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। অথচ সকল কিছুই স্বাভাবিক নিয়মে চলছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেশনজট তৈরি হয়েছে। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ার শ’ঙ্কায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভালো নেই। শিক্ষা কার্যক্রমের বাইরে থাকায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ারও আশ’ঙ্কা দেখা দিচ্ছে।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘গ্রামের প্রাই’মা’রি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ঝরে যাচ্ছে। যেখানে অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে, তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না। তাই জুনের প্রথম দিনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি আম’রা।’ এসময় তারা দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দেওয়ার দাবিও জানান।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *