সারাদেশের ন্যায় সিলেটে শীত মওসুমের প্রথম গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। আর এতেই শহরজুড়ে শুরু হয়েছে বিদ্যুতের ভেলকিবাজী। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে ঘন ঘন বিদ্যুত আসা যাওয়ার ঘটনা ঘটেছে। আবার নগরীর কোন কোন স্থানে ২ ঘন্টারও বেশী বিদ্যুৎ ছিলনা বলে জানা গেছে। ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ার কারণে কিছু জায়গায় বৈদ্যুতিক জিনিসপত্র নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে।

বিদ্যুৎ সংশ্লিষ্টরা জানান, সকালে বৃষ্টির সাথে বাতাসও ছিল। এতে বিদ্যুৎ লাইনের ব্রেকার প্যানেলে গোলযোগ সৃষ্টি হয়। এছাড়াও একইসাথে বিদ্যুতের কন্ট্রোল রুমেও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে নগরীর বেশকিছু জায়গায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। তবে বিকেলের দিকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসের সহকারী প্রকৌশলী মো. জারজিসুর রহমান রনি বলেন, দীর্ঘদিন পর হঠাৎ বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ও কন্ট্রোল রুমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এমন টেকনিকেল সমস্যা যে কোন সময় হতে পারে। দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাস থাকায় কাজে বিঘ্ন ঘটে। তবে দ্রুততম সময়ের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *