মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২১ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল পৌর এলাকার নতুন বাজারস্থ একটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত নিতাই দাস (৩০) কোম্পানীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের বীরেন্দ্র দাসের ছেলে।

হোটেলের রেজিস্টার সূত্রে আরো জানা যায় নিতাই দাস গত ১৮ অক্টোবর আবাসিক হোটেলের ২১৫ নং কক্ষটিতে উঠেন। হোটেলের ম্যানেজার মো. রাকিব মিয়া ওরফে (রতন) জানায়, সকালে পাশের বিল্ডিং থেকে দেখতে পায় মৃতদেহ ঝুলে আছে। পরে শ্রীমঙ্গল থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *