মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে মৌলভীবাজারের বড়লেখার আহমদ আলী ওরফে ছালেহ আহমেদ (৫৫) নিহত হয়েছেন।

রবিবার (১ মার্চ) রাত সাড়ে ১০টায় নিহতের পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করেন। নিহত ছালেহ আহমেদ দীর্ঘদিন ধরে আজমানে বসবাস করতেন এবং সেখানে পানির গাড়ি চালাতেন। শনিবার কাজের সময় ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, ছালেহ আহমেদ বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। নিহতের ছোট ভাইয়ের স্ত্রী শেলি বেগম বলেন, তারা শনিবার থেকেই মৃত্যুর খবর শুনছিলেন, তবে নিশ্চিত ছিলেন না। রবিবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতে থাকা ভাইরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. শাহজাহান জানান, খবর পেয়ে তিনি দুপুরে পরিবারের খোঁজখবর নিয়েছেন। ছালেহ আহমেদের মৃত্যুর কারণে পরিবার দিশেহারা হয়ে পড়েছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *