বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার জলঢুপে সড়ক দুর্ঘটনায় ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন সিলেট জেলা সভাপতি মাওলানা আব্দুল হাকিম আইয়ুব আলী (৬২) নিহত হয়েছেন। বুধবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে জলঢুপ চৈলতা গাছ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও নিহতের স্বজনরা উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।

আব্দুল হাকিম আইয়ুব আলী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক। এছাড়াও তিনি গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এন্ড কলেজের সহকারি শিক্ষক।

তাঁর গ্রামের বাড়ী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরমে।

 

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *