নগরের ২০টি এলাকাকে অস্থায়ীভাবে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করে সব ধরনের মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শনিবার থেকে ১৩ ডিসেম্বর সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন এসএমপি’র কমিশনার মো. নিশারুল আরিফ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসএমপি’র মিডিয়া শাখা জানায়, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সকল কাজ নিষিদ্ধ করা হয়েছে। সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতা বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলাকালীন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নগরীর যেসব কেন্দ্রে এইচএসসি পরীক্ষা হবে, সেগুলো হলো- সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা, মদন মোহন কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, শাহ খুররম ডিগ্রি কলেজ, সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা (সোনাতলা), মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ, শাহপরান সরকারি কলেজ (টেকনিক্যাল রোড), ইছরাব আলী হাইস্কুল এন্ড কলেজ, নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ (লাউয়াই), জালালপুর ডিগ্রি কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *