জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)-৯ এর যৌথ অ’ভিযানে সিলেটে চার প্রতিষ্ঠানকে বড় অংকের জ’রিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পযন্ত এ অ’ভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পযর্ন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের টিম ও র‍্যাব-৯ সিপিএসসি (ইস’লামপুর ক্যাম্প)-এর একটি দল যৌথভাবে ভ্রাম্যমাণ আ’দালতের অ’ভিযান পরিচালনা করে সিলেট নগরীর কোতোয়ালি এবং দক্ষিণ সুরমা থা’নাধীন ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অ’ভিযান চালিয়ে ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ভেজাল দ্রব্য রাখা ও বিক্রয় করার অ’প’রাধে ১ লক্ষ ৬৫ হাজার টাকা অর্থদ’ণ্ড প্রদান করে।

ভ্রাম্যমাণ আ’দালতের অ’ভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, র‍্যাব-৯ এর অ’তিরিক্ত পু’লিশ সুপার মো. সামিউল আলম ও সহকারী পু’লিশ সুপার লুৎফর রহমান।

জ’রিমানাকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন রেবের মুখপাত্র সিনিয়র এএসপি ওবাইন।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *