সিলেটের শাহপরাণ থা’নাধীন এলাকায় টিলা কর্তনপূর্বক পরিবহনকালে হাতেনাতে পরিবেশ অধিদপ্তরের কাছে দুই ব্যক্তি আ’ট’ক হয়েছেন। এসময় মোবাইল কোর্ট এর মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ’ন্ড প্রদান করা হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) শহরতলীর বাহুবল নামক স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্ম’দ এম’রান হোসেন।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন- ‘বেআইনীভাবে টিলা কর্তনের সাথে জ’ড়িত থাকায় শহরতলির লালকাটংগি এলাকার মৃ’ত এলো মিয়ার ছে’লে সৈয়দ মিয়া (৫০) ও খাদিম চা বাগানের কার্তিক মহালের ছে’লে সংকর মহাল (৪৫)-কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) লংঘন করায় ১৫ দিন করে বিনাশ্রম কারাদ’ণ্ড দেয়া হয়েছে।’

পরিবেশের ভা’রসাম্য বজায় রাখতে এমন অ’ভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অ’ভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সিলেট জে’লার সহকারী পরিচালক মো. বদরুল হুদা, সিলেট বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী রুবেল মিয়া ও হ’জরত শাহপরাণ থা’নার উপপরিদর্শক মনির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অ’ভিযানে সহযোগিতা করে হ’জরত শাহপরাণ থা’না পু’লিশের একটি চৌকস দল।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *