সিলেট নগরে ট্রাকের নীচে পিষ্ট হয়ে অজ্ঞাত মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) বিকাল সোয়া ৪টার দিকে নগরের ব্যস্ততম নাইওরপুল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, একজন মোটরসাইকেল আরোহি (সিলেট মেট্রো-হ ১১-১৪১৯) নগরের নাইওরপুল পয়েন্ট সংলগ্ন এম্পোরিয়াল হাসপাতালের সামনে পৌছামাত্র দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে আরোহির মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহতের মুখমন্ডল বিকৃত হয়ে গেছে।

তিনি নগরীর আম্বরখানা বড়বাজার নিবাসী মৃত আব্দুল হাসিমের পুত্র কাতার প্রবাসী শফিক আহমদ।

তাৎক্ষনিক নাইওরপুল পয়েন্টি কর্মরত ট্রাফিক পুলিশ ও কোতোয়ালি থানার সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে জানতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) সুদীপ দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, দ্রুতগামী একটি ট্রাকের নীটে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *