আঞ্জুমানে হেফাজতে ইস’লাম বাংলাদেশের উদ্যোগে সিলেটে দুইদিনব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর সিলেটের দক্ষিণসুরমা উপজে’লার পারাইরচকস্থ সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে এ ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ ইজতেমায় দেশ-বিদেশের প্রখ্যাত আলেম’রা রয়ান পেশ করবেন।

শনিবার (১২ নভেম্বর) বেলা ২টায় সিলেট জে’লা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আঞ্জুমানে হেফাজতে ইস’লাম বাংলাদেশ’র নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মা’ওলানা শাব্বীর আহম’দ ফতেহপুরী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আঞ্জুমানে হেফাজতে ইস’লাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন। ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি মৌলিকভাবে ছয়টি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এগুলো হলো ইস’লামের দাওয়াত, সংগঠন, তালিম, তারাবিয়্যাহ ও তাযকিয়া (আত্মশুদ্ধি), খেদমতে খালক তথা সৃষ্টি সেবা ও আম’র বিল মা’রুফ নাহি আনিল মুনকার (সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ)। সংগঠনটির পথচলার ৭৭ বছর পূর্তি উপলক্ষ্যে সিলেটে দুই দিনব্যাপী ইজতেমা’র আয়োজন করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) ফজরের নামাজের পরপরই ইজতেমা’র আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিন রাত ১১ঘটিকা পর্যন্ত দেশ বিদেশের প্রখ্যাত আলেমেদ্বীন বয়ান পেশ করবেন। পরদিন শুক্রবার ভোররাতে জিকির শুরু হবে। পরে ফজরের নামাজ শেষে আমন্ত্রিত অ’তিথিরা বয়ান রাখবেন। এদিন জুমা’র নামাজ শেষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা’র আনুষ্ঠানিকতা শেষ হবে।

তিনি বলেন-দুই দিনব্যাপী ইজতেমায় বয়ান রাখবেন আঞ্জুমানে হেফাজতে ইস’লাম বাংলাদেশের আমীর মুফতি মা’ওলানা মুহাম্ম’দ রশিদুর রহমান ফারুক বর্ণভী, ভা’রতের প্রখ্যাত আলেমেদ্বীন মা’ওলানা সায়্যিদ মাহমুদ মাদানী, মা’ওলানা সাইয়্যিদ আশহাদ রশীদিসহ দেশ বরেণ্য আলেম’রা।

সংবাদ সম্মেলনে মা’ওলানা শাব্বীর আহম’দ ফতেহপুরী বলেন, ইজতেমা উপলক্ষে ইতোমধ্যে অনুষ্ঠানস্থল সাজানো, নিরাপত্তা ব্যবস্থা, আগত মু’সলি¬দের থাকা-খাওয়াসহ সকল কর্মসূচির প্রায় ৯০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইজতেমায় লক্ষাধিক মু’সলি¬ জমায়েত হবেন বলে আশা করা যাচ্ছে।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন- আঞ্জুমানে হেফাজতে ইস’লাম বাংলাদেশ প্রতিষ্ঠাকাল থেকে নিজের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচির আলোকে বহু’মুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে দেশের পাশাপাশি বিদেশেও সংগঠনের কার্যক্রম চালু আছে। দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে সোনার মানুষ গড়তে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এ মহৎ কাজের ধারাবাহিকতায় সবসময় অব্যাহত থাকবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আঞ্জুমানে হেফাজতে ইস’লাম বাংলাদেশ’র সিলেট মহানগরীর আমীর মা’ওলনা শায়খ সাইফুল্লাহ, জে’লা শাখার নাজিম মা’ওলানা নজমুদ্দীন ক্বাসেমী, মহানগর শাখার নায়েবে নাজিম মা’ওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরি, জে’লা নায়েবে নাজিম মা’ওলানা সাইফুর রহমান ও মহানগরীর সদস্য আদনান শাহ।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *