সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছাত্রদলের ৩ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা অপর ২ জন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বাঘের সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছাতকের ছাত্রদল কর্মী তাহমিদ, মাহি এবং মহান।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল নেতাকর্মী প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪) জাফলং যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘের সড়ক এলাকায় তাদের কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে চালকসহ সবাই হতাহত হয়েছেন। ঘটনাস্থলে মারা যান ৩ জন। আহত হন অপর ২ যাত্রী। হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, জাফলং থেকে সিলেটে আসার পথে জৈন্তাপুর উপজেলার দামড়ি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি প্রাইভেটকার। গাড়িটিতে পাঁচজন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় নিহত ও আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *