‘সিলেটে মার্চ ফর জাস্টিস’ ব্যানারে ছাত্রদের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় বেশ ১৫/১৬টি টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

বুৃধবার (৩১ জুলাই) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্চ ফর জাস্টিস ব্যানারে মিছিল বের করে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের উদ্দেশ্যে রওয়ানা হয়। বেলা পথিমধ্যে বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করে নগরের সুবিদবাজার পয়েন্টে পুলিশী বাধায় পড়ে। এসময় ছাত্ররা পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায়। বাধা অতিক্রম করে খানিকটা দূরে ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের সামনে পৌছালে ফের বাধা দান করে পুলিশ। এসময় উপস্থিত প্রায় ২ সহস্রাধিক আন্দোলনকারী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে অন্তত ১৫টি টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানা গেছে। এসময় আন্দোলনকারীরা অলিগলি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে জানতে মহানগর পুলিশের উপ-কমিশনার উত্তর আসবার আলী শেখ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন শিপনকে ফোন দিলেও তারা রিসিভ করেননি। যে কারণে আন্দোলনকারীদের আটকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ঘটনার পর থেকে সিলেট মহানগর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *