সিলেটে আজ রবিবার (৯ জুলাই) বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে ‘তারুণ্যের সমাবেশ’। অন্যদিকে রেজিস্টারি মাঠে দুপুর ৩টার দিকে ‘তারুণ্যের জয়যাত্রা’ নামে পালটা সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সিলেট জেলা ও মহানগর যুবলীগ।
পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশকে ঘিরে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সিলেট মহানগর পুলিশ।

পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে সতর্ক স্থানীয় পুলিশ প্রশাসন। সমাবেশকে কেন্দ্র করে নগরীতে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সিলেট মহানগর পুলিশ।

সিলেট নগরের নয়াসড়ক এলাকায় সিলেটের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে জরুরি বৈঠক করেছে যুবলীগ।

সিলেট নগরীতে যুবলীগ আয়োজিত ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে উপস্থিত থাকবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

আর ‘তারুণ্যের সমাবেশ’ বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *