প্রায় প্রতিদিনই সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল আটক করছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। নিয়মিত অভিযানের পরও কিছুতেই বন্ধ হচ্ছে না সীমান্তের চোরাচালান।

এরই ধারাবাহিকতায় বুধবার ও বৃহস্পতিবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে প্রায় দেড়কোটি টাকার উপরে ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বৃহসাপতিবার (১০ অক্টোবর) সকালে একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।

বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ ও ১০ অক্টোবর সিলেটের গোয়াইনঘাট উপজেলার পানতুমাই বিওপি ও প্রতাপপুর বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয়

থ্রী-পিস ২০১টি, টি শার্ট-২৭০ পিস, গরু ৭টি, চিনি ১০১৮০ কেজি, বিড়ি ১৬০০ প্যাকেট, মদ ৯৩ বোতল, মোটর সাইকেল ১টি, ট্রাক ১টি, মাহিন্দ্রা ১টি এবং বাংলাদেশি রসুন ৪২৭৫ কেজিসহ অন্যান্য মালামাল করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৪ লক্ষ ৫৮ হাজার ২ শত ৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানের মাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করার প্রক্রিয়া চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *