স্টাফ রিপোর্টার :

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ভয়াবহ বন্যার কবলে পড়ে সিলেট জেলা। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৪১ হাজার ঘরবাড়ি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রথম কিস্তিতে ৫ হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ইতোমধ্যে ৫ কোটি টাকা অনুদান পেয়েছি। সিলেট জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪১ হাজার ঘরবাড়ি। সোমবার (৪ জুন) থেকে বিভিন্ন উপজেলায় প্রথমধাপে ৫ হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে এই অনুদান বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত অন্যান্যের মধ্যে পূনর্বাসনের জন্য আর্থিক অনুদান দেয়া হবে।

এ সময় তিনি আরও জানান, সিলেট জেলায় ৬৫৪টি আশ্রয় কেন্দ্রে ২ লাখ ৩০ হাজার ৬৩২ জন লোক আশ্রয় নেন। এখনও ৪৫৪টি আশ্রয়কেন্দ্রে পয়ত্রিশ হাজার ছয়শ পঁচাশি জন লোক অবস্থান করছেন।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *