সিলেটে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে ৭৮ হাইড্রোলিক হর্ণ জব্দ ও জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ বাইপাস পয়েন্টে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
অভিযানে শব্দ দূষণ আইন লঙ্ঘনের দায়ে ৩৫টি যানবাহনের বিরুদ্ধে ৩৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া এসব যানবাহন থেকে ৬২টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

পরিবেশ অধিদফতর সিলেটের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন সহকারী পরিচালক বদরুল হুদা।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পাটওয়ারী, সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, গবেষণাগার সহকারী মুহাম্মদ শাহাদৎ হোসেন, নমুনা সংগ্রহকারী মো. রুবেল মিয়া ও বিআরটিসি সিলেটের প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *