সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি আবাসিক হলে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। অভিযানে দা, চাকু, রড, স্টিলের পাইপ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি হলের রুম থেকে ২৫-৩০টি হেলমেট, ২০০টির বেশি রট, ১২০টির মত রামদা, ১৫০টি মদের বোতল উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোজাম্মেল হক জানান, বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *