দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২২ সালের বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার সাহেবের বাজার রোডস্থ ট্রি-টপ এডভেঞ্চার ফার্ম এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ।

সভায় সদস্যবৃন্দ বর্তমান কমিটির কার্যক্রমের প্রশংসা করেন এবং ব্যবসায়ীদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলোর জন্য সভাপতি ও পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান। সদস্যগণ চেম্বারের সাব কমিটিগুলোকে গতিশীলকরণ, চেম্বারের আয় বৃদ্ধি, বাণিজ্যমেলা আয়োজন, পর্যটন সেক্টরের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। সভাপতি তাহমিন আহমদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সদস্যগণের প্রস্তাবনা ও পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় আলোচ্যসূচী অনুযায়ী ২০২১ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন ও ২০২১-২০২২ সালের অডিট রিপোর্ট অনুমোদিত হয় এবং ২০২২-২০২৩ অর্থবছরের অডিট কার্যক্রম সম্পন্ন করার জন্য এম. আহমদ এন্ড কোং-কে অডিটর নিয়োগ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহ সভাপতি মোঃ আতিক হোসেন, পরিচালক আবু তাহের মোঃ শোয়েব, মোঃ হিজকিল গুলজার, জিয়াউল হক, মুশফিক জায়গীরদার, হুমায়ুন আহমদ, মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ সারোয়ার হোসেন ছেদু, সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, সাবেক সহ সভাপতি দেলোয়ার হোসেন, সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, সিলেট চেম্বারের সাবেক নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *