সিলেটের জৈন্তাপুরে মোক্তার হোসেন নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ৷ রোববার (৪ ডিসেম্বর) ভোর ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সংযোগ সড়ক তেলিজুরী রাস্তার পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মোক্তার উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের রহমত উল্লার ছেলে ৷

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোর ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সংযোগ সড়কের তেলিজুরী রাস্তার পাশে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখতে পান পথচারীর৷ বিষয়টি তাৎক্ষণিকভাবে দরবস্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানানো হয় ৷

খবর পেয়ে দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার জৈন্তাপুর মডেল থানাকে খবর দেন ৷ এরপর জৈন্তাপুর মডেল থানার একদল পুলিশ মরদেহটি উদ্ধার করে ৷

দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, দেশে আইনের শাসন রয়েছে ৷ মোক্তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে ৷ সে জন্য তাঁকে মেরে ফেলা উচিত হয়নি ৷ যে বা যারা তাঁকে হত্যা করেছে পুলিশ যেন তাঁদের আইনের আওতায় আনে তার দাবি জানাচ্ছি ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদে বলেন, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ৷ আমরা ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি ৷ মরদেহ সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে ৷

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *