বাংলাদেশ বেতার সিলেটে এসির কম্প্রেশার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। আর এ কারণে সিলেট কেন্দ্রের এফএম সম্প্রচার বন্ধ হয়ে যায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আধঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় ফায়ার সার্ভিসে সিলেটের দুটি ইউনিট।

বেতারের সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী কামাল হোসেন বলেন, ‘৫ টনের একটি এসির কম্প্রেশার বিস্ফোরণ ঘটেছে। এতে শুধুমাত্র এফএম সম্প্রচার বন্ধ রয়েছে। আমরা কাজ করছি। দ্রুত সমাধান হবে আশা করছি। বাকি সব ঠিকঠাক চলছে।’ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘১২টা ৫৮ মিনিটে খবর পেয়ে আমরা দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। যেখানে আগুন লেগেছে সেখানে দামি দামি যন্ত্রপাতি থাকায় সিওটু (কার্বন ডাই-অক্সাইডসহ আগুন নেভানোর গ্যাস) ব্যবহার করে আগুন নেভানো হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *