বাংলাদেশ-ভারত সীমান্তে একের পর এক রুদ্ধশ্বাস অভিযান অব্যাহত রেখেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্তে বিজিবিকে পিঠ না দেখানোর কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় বিজিবি ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী বিএসএফ এর বিপরীতে আত্মমর্যাদাবোধ বজায় রেখে সীমান্তে কঠোর অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা যায়, বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন বিওপি’র সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে নভেম্বর মাসে ভারতীয় চিনি, মাদকদ্রব্য, ঔষধ, গরু-মহিষ, শাড়ি-কাপড়, লেহেঙ্গা, কসমেটিকস ও বাংলাদেশি রসুনসহ বিভিন্ন প্রকার ২৬ কোটি টাকার চোরাচালান জব্দ করা হয়েছে। এছাড়া তামাবিল আইসিপি দিয়ে ভারতে যাওয়ার সময় মামলার জামিনে থাকা একজন ইউপি চেয়ারম্যান ও অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৫ জনসহ মোট ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ৫ নভেম্বর সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের রাধানগর ও ইসলামপুর এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মোঃ নূরুল হুদা’র নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ভারতীয় কসমেটিকস ও ঔষধসহ সিলেটের এযাবৎকালের সবচেয়ে বড় চোরাচালান জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ছিলো ৮ কোটি ৪ লক্ষ ৬৫ হাজার ৬৫০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন- আমরা উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ বর্হিগমন প্রতিরোধে সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। আমাদের এই অভিযানের দ্বারা অব্যাহত থাকবে এবং দেশের প্রয়োজনে যেকোনো কাজে বিজিবি সর্বোচ্চ সচেষ্ট থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *