সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে ফের প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সুনামগঞ্জের বাংলাবাজার, সোনালীচেলা এবং সিলেটের শ্রীপুর, পান্থুমাই, ডিবিরহাওর, দমদমিয়া, উৎমা, বিছনাকান্দ, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর ও সোনারহাট বিওপির টহলদল অভিযান চালিয়ে এ পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে কমলা, চিনি, মহিষ গরু, কিসমিস, জিরা, সাবান ও মদ।বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় রসুন ও শিং মাছ।

জব্দকৃত পশু ও পণ্যের মূল্য প্রায় ১ লাখ ২৯ হাজার ৮৯ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন সদরের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাকারবার প্রতিরোধ এবং নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় চোরাই পণ্যের চালানগুলো জব্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *